বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন তরুণের প্রথম পরিচয়টি কার সঙ্গে হওয়া উচিত? শিক্ষকের সঙ্গে, না হলের তথাকথিত ‘বড় ভাই’-এর সঙ্গে? তাঁর প্রথম রাতটি কি নতুন বন্ধু, নতুন বই আর নতুন স্বপ্নে কাটবে, না কোনও ‘গেস্টরুমে’ দাঁড়িয়ে রাজনৈতিক আনুগত্যের পরীক্ষা দিতে হবে? তিনি কি নিজের বিবেক অনুযায়ী কথা বলবেন, না আবাসিক আসন হারানোর ভয়ে মুখস্থ করবেন অন্যের দেওয়া স্লোগান?বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর এই প্রশ্নগুলোর উত্তর লেখা হয়েছে ভয়, অপমান এবং রক্ত দিয়ে। ‘গেস্টরুম’ শব্দটি শুনতে নিরীহ। বাস্তবে এটি ছিল অন...