খুলনায় আদালত দাদি নূরজাহান ওরফে খানো বিবিকে হত্যার দায়ে নাতি মো. খলিল মোড়ল ওরফে ইরফানকে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের দণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম। ইরফান পাইকগাছার শ্রীকণ্ঠপুর উত্তরপাড়া গ্রামের মো. কামরুল মোড়লের ছেলে। আদালত সূত্র জানায়, ইরফান খুলনা সরকারি বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ইরফান মাদকের টাকার জন্য প্রায়ই দাদিকে মারধর ক...