একটি
ইমেইল এলো। কম্পিউটার ব্যবহারকারী
সেটি খুললেন। কিন্তু তিনি জানতেও পারলেন
না, কয়েক মুহূর্তের মধ্যে
তার কম্পিউটার যুক্ত হয়ে গেছে বিশ্বের
অন্যতম ভয়ংকর সাইবার অপরাধী নেটওয়ার্কের সঙ্গে। চুরি হতে শুরু
করল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড ও গোপন আর্থিক
নথি। পর্দার আড়ালে থেকে গেলেন সেই
নেটওয়ার্কের কথিত নিয়ন্ত্রক, রাশিয়ার
নাগরিক ইভগেনি বোগাচেভ।
২০১৪
সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যখন গেমওভার জিউস
নামে এই সাইবার অপরাধী
নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালায়, তখন তদন্তকারী...