দক্ষিণ কোরিয়ায় বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে অভিনব কৌশল নিয়েছে দেশটির সরকার। পরীক্ষার হলে লুকিয়ে রাখা মোবাইল ফোন শনাক্ত করতে দেশজুড়ে জরুরি সতর্কবার্তা বা 'ইমারজেন্সি অ্যালার্ট' পাঠানো হয়। এই অ্যালার্টের শব্দে ৯টি শহর ও প্রদেশের পরীক্ষা কেন্দ্র থেকে স্মার্টফোনসহ ২২ জন শিক্ষার্থী ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ‘কোরিয়া জুংআং ডেইলি’ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।শিক্ষা উপমন্ত্রী চোই ইউন-ওক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পরী...