ইমাম ও মুয়াজ্জিনদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালনের দক্ষতা বাড়াতে রাজশাহীতে শুরু হয়েছে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্স। রোববার (২৫ অক্টোবর) ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১ হাজার ২৩৬তম দলের এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেছেন, সমাজে দ্বীনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনেরা গুরুত্বপূর...