ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইনজুরিকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র
বিতর্কের জেরে বড় বিপদের মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। আন্তর্জাতিক গণমাধ্যম
জানাচ্ছে, এই ঘটনায় দোষী প্রমাণিত হলে পাকিস্তানের এই ওপেনার দীর্ঘ দুই বছরের নিষেধাজ্ঞার
মুখোমুখি হতে পারেন। একইসঙ্গে উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের শৃঙ্খলা ও আচরণ
নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত ২৭ আগস্ট লর্ডস টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের পেশিতে
চোট পান ইমাম। বোর্ডের পক্ষ থেকে তার কাফ...