দেশ-মহাদেশের সীমানা ভেঙে ভিনদেশি মহাদেশের পরদেশি ভূখণ্ডেও পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীবিদ্বেষী আঁচড়। বিক্ষোভে উত্তাল ফ্রান্সের চলমান পরিস্থিতির জন্য সরাসরি
দায়ী করলেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর অভিবাসন নীতিকে। তার দাবি, শিগগির ‘একটি মুসলিম শহরে’ পরিণত হবে প্যারিস। দ্য গার্ডিয়ানের গতকাল মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের অস্থিরতাকে যুক্তরাষ্ট্রের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় ব্যবহার করছেন ট্রাম্প। একটি সতর্কতামূলক উদাহরণ ছুড়ে দিচ্ছেন ভোটারদের...