‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-এর মঞ্চে প্রথম রানারআপ হিসেবে যে তরুণ সংগীতপ্রেমী ছেলেটির পথচলা শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় তিনি আজ দেশের সংগীতাঙ্গনের মধ্যমণি। শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছানো সেই নাম ইমরান মাহমুদুল। গাইতে গাইতে কেটে গেল দীর্ঘ ১৮টি বছর, তৈরি হলো একের পর এক ইতিহাস!অডিও, চোখধাঁধানো মিউজিক ভিডিও কিংবা রুপালি পর্দার হিট গান, সবখানেই আজ ইমরান অপ্রতিদ্বন্দ্বী ও একক রাজত্বে সমাসীন। ব্যর্থতার মেঘ সরিয়ে স্বপ্নের রাজপ্রাসাদ ছোঁয়ার এই দেড় যুগের অবিশ্বাস্য গল্পটি যেন এক জীবন্ত অনুপ্রেরণা।২০০৮ সালে...