পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় তাদের আটক রাখার আদেশ দিয়েছে। উজমা ও নরিনকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখার কথা বলা হয়েছে।এর একদিন আগে ইমরানের আরেক বোন আলিমা খানকেও ৩০ দিনের জন্য আটক করা হয়। পাঞ্জাবের জনশৃঙ্খলা আইন বা এমপিওর আওতায় তাদের আটকের আদেশ দেওয়া হয়েছে। ডিসির আদেশে বলা হয়েছে, উজমা ও নরিন জননিরাপত্তা ও জনশৃ...