নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার আবেদন জানিয়েছেন পাকিস্তানের
কারাবন্দি নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার ফেডারেল সাংবিধানিক আদালত
(এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের
কাছে আবেগঘন এক খোলা চিঠিতে এ আবেদন জানিয়েছেন তিনি। তুলে ধরেছেন নিজের বন্দিদশার চিত্রও।
‘আমি বোধহয় আর জীবিত ফিরব না’ শিরোনামে আবেগঘন সে চিঠিটি
প্রকাশ করেছে ডন।
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম
এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ২ ও...