অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আরও ছয় দিন বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।আজ সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মোসা. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ১৬ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গ...