চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।আজ বৃহস্পতিবার দুপুরে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান চলাকালে মেয়র জানান, হকারদের কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। তাই সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। তবে হকারদের জীবিকার বিষয়টিও সিটি করপোরেশনের বিবেচনায় রয়েছে।হকারদের পুনর্বাসনের বি...