২০২২ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা ৩৮ বছর বয়সী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে এখন আফ্রিকার সবচেয়ে পরিচিত নেতাদের একজন। তার সমর্থকরা তাকে জাতীয় সার্বভৌমত্ব এবং বিদেশি প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরেন।তবে মহাদেশ জুড়ে তার জনপ্রিয়তা বাড়লেও, তার শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধ, দীর্ঘস্থায়ী নিরাপত্তা-সংকট এবং জাতীয় পুনর্গঠনের বার্তা বাস্তব পরিবর্তন আনতে পারবে কি না— তা নিয়ে প্রশ্নও বেড়েছে।এপ্রিল মাসে ত্রাওরে বুরকিনা ফাসোর জনগণকে...