এনআরবিসি ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও নিট সম্পদমূল্য বেড়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খানসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় সমন্বিত ইপিএস শ...