টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত চট্টগ্রাম। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলো। সহায়তা নিয়ে বন্যাদুর্গত এলাকায় পৌঁছেছে পার্কভিউ হাসপাতাল লিমিটেড। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১০০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।
পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে বাঁশখালীর কোকদণ্ডী, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাঁশখালা, বাগমারা, কাথারিয়া, বৈলছড়িসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ব...