বাংলাদেশে এই মুহূর্তে ইন্স্যুরেন্স
কোম্পানিগুলো জনগণের কাছে আস্থাহীনতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। এর পেছনে দায়ী ক্লেইম
সেটেলমেন্টে বীমা কোম্পানিগুলোর দীর্ঘদিনের গড়িমসি। বিদেশি কোম্পানি তুলনামূলকভাবে
বীমাগ্রহীতাদের দাবি পরিশোধ করতে পারলেও দেশি মালিকানাধীন কোম্পানিগুলো বছরের পর বছর,
মাসের পর মাস বীমাগ্রহীতাদের দাবি পরিশোধ করতে পারছে না।
তো, প্রশ্ন থেকে যায় যে যখন কোম্পানি
বীমা পলিসি সেল করে এবং তার বিপরীতে পলিসি প্রিমিয়াম গ্রহণ করে, সেই প্রিমিয়ামগুলো
তাহলে এতদিন তারা কোথায় বিনিয়োগ ক...