টানা তৃতীয় বছরের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বৃহস্পতিবার পিএসএলের ১২তম আসরের সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।২০২৭ সালের পিএসএল শুরু হবে ১৮ মার্চ, ফাইনাল হবে ২ মে। ২০২৬ সালে ছয় দল থেকে আট দলে সম্প্রসারিত হওয়ার পর টানা দ্বিতীয় মৌসুমে আট ফ্র্যাঞ্চাইজিই খেলবে। ১ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত পিএসএলের গভর্নিং কাউন্সিলের সভায় আট ফ্র্যাঞ্চাইজির মালিক ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সময়সূচি চূড়ান্ত করা হয়।এর ফলে আবার...