চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনেদুপুরে প্রকাশ্যে অফিসে ঢুকে তাণ্ডবের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে ইন্টারনেট সেবাদানকারীদের সংগঠন ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (আইএসপিএবি)।তাদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট ব্যবসায়ীদের চাঁদার জন্য হয়রানি করা হচ্ছে। চাঁদাবাজদের দৌরাত্ম্যে তারা অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত।নিরাপত্তাহীন পরিস্থিতিতে ইন্টারনেট খাতের ব্যবসা অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরির কথা জানিয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন আইএসপিএবি’র চট্টগ্রাম বিভাগের...