বিশ্বজুড়ে যোগাযোগে বিঘ্ন ঘটানো বড় ধরনের সেবা বিপর্যয়ের ২৪ ঘণ্টারও বেশি সময় পর মাইক্রোসফটের ইমেইলসহ বিভিন্ন সেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে এখনো সব সেবা পুরোপুরি চালু হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই বিপর্যয়ে ৭৪টি দেশের ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। মাইক্রোসফট জানিয়েছে, অতিরিক্ত চাপের কারণে তাদের সার্ভারগুলো অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়েছিল। তবে সাইবার হামলা বা কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে...