প্রথিতযশা
পক্ষীবিদ ইনাম আল হক বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা। বিমানবাহিনীর প্রাক্তন এই উইং কমান্ডার
উত্তর মেরু ও অ্যান্টার্কটিকা
ভ্রমণ করেছেন। তার সঙ্গে কথা
বলেছেন মুনির রানা ও ইশতিয়াক
হাসান। ছবি তুলেছেন সাজ্জাদ
হোসেন
বিজ্ঞানের
প্রতি আপনার যে ঝোঁক, এর সঙ্গে পাখি দেখার যে নেশা— তার কোনো সম্পর্ক আছে?
এমনিতে
ছোটবেলা থেকেই পাখি ভালোবাসতাম, তবে
ওটা তো বিজ্ঞান না।
পৃথিবী কেমন করে চলে—
এসব প্রশ্ন খুব কম বয়সেই
আমার মনে আসত। আমার
একটা মস্ত বড় সুবিধা
হলো, গ্রামে দাদির কাছে মানুষ হয়েছি।
যতক্ষণ দিনের...