জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজে ১২ বছরেও নিয়োগ দেওয়া হয়নি স্থায়ী পরিচালক। ইনস্টিটিউটটির অনুমোদিত ২৩টি পদের মধ্যে ২০টিই শূন্য। মাত্র তিনজন দিয়ে চলছে গবেষণা, প্রকাশনা ও প্রশাসনিক কার্যক্রম। দীর্ঘদিনের নেতৃত্ব সংকট ও জনবল ঘাটতিতে ব্যাহত হচ্ছে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণার কার্যক্রম।
২০১৪ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউটের মূল লক্ষ্য ছিল— জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে উচ্চতর গবেষণা, তার রচনাবলি সংগ্রহ ও সংরক্ষণ এবং...