রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় চিকিৎসা নিচ্ছে ১১ মাস ২৩ দিন বয়সী জাওয়াদ। ছোট্ট হাত-পায়ে আর ক্যানুলা করার জায়গা নেই। বাধ্য হয়ে স্যালাইন চলছে মাথায় ক্যানুলা করে। পাশে ৫২ নম্বর শয্যায় চিকিৎসা চলছে জাওয়াদের বড় ভাই ডেঙ্গু আক্রান্ত আজোয়াদের (৪ বছর)। তাদের আরেক ভাইয়ের জ্বর থাকার পরও গ্রামে রেখে এসেছেন অভিভাবকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাত...