ধর্ষণ ও যৌন নিপীড়নের চারটি অভিযোগে ১০ বছর ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে চার নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সম্প্রতি দোষী সাব্যস্ত হন তিনি। বর্তমানে কারাবন্দি ৫১ বছর বয়সী এই তারকার এক্স অ্যাকাউন্ট অবশ্য সচল রয়েছে।
এদিকে, রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে নতুন করে যৌন অসদাচরণ ও হয়রানির অভিযোগ এনেছেন আরও ছয় নারী। একই বিষয়ে শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে প্রামাণ্যচিত্র ‘রাসেল ব্র্যান্ড: ওপেন...