বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। শনিবার হাসপাতালটির আয়োজনে অনুষ্ঠিত এ চিকিৎসা শিবিরে প্রায় ৩০০ মানুষ সেবা নেন।সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ শিবিরে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ দেন। পাশাপাশি ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। এ ছাড়া এক হাজার টাকায় স্বাস্থ্য পরীক্ষার বিশেষ প্যাকেজও র...