দেশে ব্যবসা-বাণিজ্য
ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে এবং অপ্রয়োজনীয় নিয়ম ও প্রশাসনিক জটিলতা দূর করতে
একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে গঠিত
২২ সদস্যের এই শক্তিশালী কমিটির বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন
জারি করা হয়।
টাস্কফোর্সে সরকারের একাধিক প্রভাবশালী
মন্ত্রী, উপদেষ্টা, উচ্চপদের কর্মকর্তা এবং দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের
অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, শিল্প, বাণিজ্য এবং
আইন মন্ত্রণ...