ম্যানচেস্টার সিটির কঠিন সময়ে আবারও ক্লাবটির পাশে দাঁড়াতে যাচ্ছেন সাবেক কোচ পেপ গার্দিওলা। গত মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়ার পরও ক্লাবটির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে এই স্প্যানিশ কোচের। এবার গ্যালারিতে বসে সিটির প্রতি নিজের সমর্থন জানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে উপস্থিত থাকতে চান গার্দিওলা। ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে তিনি নিজের মানুষদের সঙ্গে থাকতে চ...