দুবাই শহরে কর্মী ও পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত আরও সহজ হতে যাচ্ছে। দুবাইয়ে ইতিহাদ রেল থেকে নেমে এবার সহজেই মেট্রোতে ওঠার সুযোগ তৈরি হচ্ছে। নতুন এই সংযোগ চালু হলে যাত্রীরা ট্রেন থেকে নেমে মেট্রোয় চড়ে শহরের বিভিন্ন এলাকায় যেতে পারবেন। এতে যাতায়াতের সময় ও ঝামেলা দুটোই কমবে।খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের আল ইয়ালাইস স্টেশনের সঙ্গে মেট্রোর জুমেইরাহ গলফ এস্টেটস স্টেশনের সংযোগ স্থাপনের কাজ চলছে। স্টেশন দুটির দূরত্ব প্রায় এক কিলোমিটার। যাত্রীদের সুবিধার জন্য সেখানে এ...