ফুটবল থেকে অবসরের এক দশকেরও বেশি সময় পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে তার এই প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক।রোববার ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে ফরলির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে রাখা হয়েছে রোনালদিনহোকে। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।ম্যাচে ১০ নম্বর জার্সি পরে খেলবেন তিনি। কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি জানিয়েছেন, দ...