দেশের ক্ষতিকর ইটভাটাগুলো শনাক্ত এবং সেগুলোর কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানতে চালু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইটভাটা ট্র্যাকার’। এতে ইটভাটার অবস্থান, প্রযুক্তির ধরন এবং জনস্বাস্থ্যের ওপর ক্ষতির মাত্রা জানা যাবে। পর্যায়ক্রমে দেশের সব ইটভাটাকে এ প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।আজ সোমবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে ‘পরিচ্ছন্ন বায়ুর জন্য জনউদ্যোগ’ শীর্ষক অনুষ্ঠানে www.iterbhata.com ঠিকানার এই ট্র্যাকার উদ্বোধন করা হয়। গবেষণা প্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ...