চট্টগ্রামের সীতাকুণ্ডের শিল্পাঞ্চলে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এবার উপজেলার বাড়বকুণ্ডের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানার পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে নগদ পাঁচ লাখ টাকা ও প্রায় দুই থেকে আড়াই টন তামার তার লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া তামার তারের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা বলে জানা গেছে।অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, বোরখা পরা ১০ থেকে ১২ জনের একটি দল দেশি-বিদেশি...