ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানিতে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে ২০২৬) বৈশ্বিক চাহিদা কমলেও সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এ সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি মূল্য কমেছে ১৮ দশমিক ৮৯ শতাংশ, যা প্রধান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি-মে সময়ে ইইউর বিশ্বব্যাপী পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ কমে ৩৩ দশমিক ৮৪ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। একই সময়ে আমদানির পরিমাণ (ভলিউম) কমেছে ৬ দশমিক ৪৬ এবং গড় ইউনিট মূল্য কমেছে ৩...