স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভিত্তিক ব্যবসায়ীদের সংগঠন ইউরোচেম বাংলাদেশ। তবে এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে ব্যবসার পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য সুবিধা নিশ্চিত করার জোর তাগিদ দিয়েছে সংগঠনটি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউরোচেম বাংলাদেশ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশে...