জয়পুরহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে মারধর করে প্রায় ২০ মণ আমন ধান লুট এবং ১০ মণ ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম তানজির আহমেদ সাকিব (৪০)। তিনি দুধাইল গ্রামের বাসিন্দা।ভুক্তভোগীরা জানান, তানজির আহমেদ সাকিব তেলিহার এলাকায় নিজের জমিতে দিনমজুর দিয়ে আমন ধান কাটাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নূরনবী সরকার ওরফে...