শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভবনের একাংশ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ জানান, এই কার্যালয় থেকে মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের ভূমিসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে শুধু বিআরএস রেকর্ডের বই ছাড়া অফিসের প্রায় সব কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভূমি...