বরিশালের উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন ইউনিক পরিবহনের বাসটি ভাঙচুর করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকে ধাওয়া করার ঘটনাও ঘটে। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।আজ শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিদ্দিকুর রহম...