বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং আধুনিক হৃদরোগ চিকিৎসাসেবা সহজলভ্য করতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজন করেছে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসের অনুষ্ঠানে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের চিকিৎসাসেবার অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক অধ্যাপক হাসিনা বানু।মোহাম্মদ ইব্রাহিম টিটন উল্লেখ করেন, দক্ষ...