সমুদ্রের গভীরে নিঃশব্দে ঘুরে বেড়ায় পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ। দৃশ্যমান নয় তাদের অবস্থান। কিন্তু সেই অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে ইউরোপের বহু দেশের নিরাপত্তা। ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটেনের পারমাণবিক অস্ত্র পশ্চিমা মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি বহন করছে। এবার সেই সুরক্ষাবলয় সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময়ে ইউক্রেনযুদ্ধ বন্ধের সম্ভাবনা। প্রশ্ন উঠেছে, শান্তির নামে কি ইউরোপের নিরাপত্তার মানচিত্রই বদলে দিতে চাইছে মস্কো?শনিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ...