হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। হরমুজে জাহাজ চলাচলের জন্য নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।ইউকেএমটিও জানিয়েছে, প্রথম হামলায় ট্যাংকারটির ভেতরে ছোট আকারের আগুন লাগে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিবেশেরও কোনো ক্ষতির খবর নেই।ট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে বের হয়ে যাচ্ছিল। আগুন...