ইউকেতে
যেবার এলাম, সময়টা ছিল শীতকাল। ২০২৩
সালের ডিসেম্বর মাস। তখন যে
বিষয়টি আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল,
সেটা হলো ডার্কনেস। একটা
শহরকে সূর্যের আলোয় দেখা আর
অন্ধকারের মধ্য দিয়ে দেখার
অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশ থেকে
আসার পর শীতের অন্ধকারাচ্ছন্ন
পরিবেশটা আমার
কাছে নতুন ছিল।
পুরো
পরিবার— হাজবেন্ড আর বাচ্চা নিয়ে
একসঙ্গে মুভ করেছিলাম। ফলে
একা বিদেশে আসার যে শূন্যতা
বা অচেনা অনুভূতি, সেটা প্রথম দিকে
খুব একটা
কাজ করেনি।
তবে
সবচেয়ে অবাক করেছে এখানকার
পরিবেশ। পরিচ্ছন্নতার বিষ...