জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে মার্কেট রিসার্চ অ্যান্ড পাবলিক পার্সেপশন বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল রবিবার প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ।বিভাগ: মার্কেট রিসার্চ অ্যান্ড পাবলিক পার্সেপশন।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান বিষয়ে বিএসসি অথবা মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: বাজার গবেষণা, জনমত গবেষণা, সামাজিক গবেষণা বা ভোক্তা অন্তর্দৃষ্টি বিষয়ক প...