মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই রবিবার সেখানে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করে প্রয়োজনে আগে থেকেই পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সময়ে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।আল-জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধ...