হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে ইউএফসির (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশীপ) সিইও ডানা হোয়াইটকে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পরের দিন বুধবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ডেমোক্র্যাটরা মার্কিন প্রতিনিধিসভা (হাউজ) ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ায় তিনি তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু শনিবার তার কণ্ঠে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল। তিনি ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছে তদারকিমূলক চিঠি পাঠিয়েছেন বা অভিশংসনের হুমকি দিয়েছেন। ওই সব ডেমোক্র্য...