বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলাদি বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের...