জাতীয় সংসদে
আওয়ামী লীগের দলগত বিচার দ্রুত সম্পন্ন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের
রায় কার্যকরের দাবি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। জবাবে সরকার জানিয়েছে, আওয়ামী লীগের
বিরুদ্ধে তদন্ত চলছে এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি
দেশে ফিরলে আদালতের নির্দেশনা অনুযায়ী সঙ্গে সঙ্গে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
মঙ্গলবার জাতীয়
সংসদে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার নিয়ে
আলোচনা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আলোচনার নোটিশ দেন এনসিপির সংসদ সদস্য আখতার...