আজব
এক ফুটবল ম্যাচের গল্প লিখেছেন কামাল
হোসাইন।
শহরের
একটি জায়গা। গলির শেষ মাথা।
সেখানে একটা ভাঙা ল্যাম্পপোস্ট
রাত বাড়লেই আলো-ছায়ার খেলা
তৈরি করে। সেখানেই থাকে
চৌদ্দ বছরের কিশোর আয়ান। তার নিঃশ্বাস জুড়ে
ফুটবল। ঘরের দেয়ালে সাঁটানো
রয়েছে একটা পুরনো রঙ
জ্বলে যাওয়া পোস্টার— আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে
লিওনেল মেসি দুই হাত
উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন।
আয়ান রোজ রাতে ঘুমানোর
আগে সেই পোস্টারের দিকে
তাকিয়ে ভাবে, কখনো কি আমার
পায়েও অমন জাদু আসবে?
আয়ান
ফুটবলটা দারুণ বোঝে, তার ড্রিবলি...