বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলা, আয়া দিয়ে জোরপূর্বক প্রসব করানো এবং ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক বরাবর আজ বুধবার লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন শিশুটির বাবা জামাল হাওলাদার।অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের মাওলানা ভাসানী সড়কের বাসিন্দা জামাল হাওলাদারের স্ত্রী মনি (৪০) গর্ভধারণের পর থেকেই নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। পরিবারের দাবি, সব পরীক্ষায় মা ও শিশু সুস্থ ছিলেন। চিকিৎসক আগে থেকেই সিজা...