চারশ বছর আগে সুবেদার ইসলাম খানের হাত ধরে রাজধানী হওয়া ঢাকা যুগে যুগে বদলালেও
বদলায়নি এখানকার প্রাণোচ্ছল আড্ডার সংস্কৃতি। কালের বিবর্তনে বিনোদনের রাজকীয় দরবার
কিংবা মোড়ের চায়ের দোকান স্থান বদলেছে সত্য, তবে হারায়নি ঢাকাবাসীর
আড্ডার আবেগ। ইতিহাসের পাতা থেকে ঢাকার সেই ঐতিহ্যবাহী বিনোদন ও আড্ডা সংস্কৃতির গল্প
তুলে ধরেছেন গোবিন্দ শীল
আড্ডা, বিনোদন, আমোদ-প্রমোদ বা মনোরঞ্জন যেভাবেই আমরা বিষয়টি বর্ণনা করি, একটি
প্রসঙ্গে আমরা কেউই দ্বিমত পোষণ করতে পারব না যে, এটি আমাদের দেহ ও মনের স্বাস্থ্যের...