চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. বেলাল উদ্দিন নামের এক যুবক। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে।আহত বেলাল উদ্দিন ‘ফটিকছড়ি সংলাপ’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন। ছুরিকাঘাতে রক্তাক্ত ও জখম অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান তিনি। এ সময় তাকে কান্নাজড়িত কণ্ঠে সাহায্য চাইতে দেখা যায়।লাইভে বেলাল অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ি উত...