ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার দুপুরে রাজ্যের গোলাঘাট জেলার কোহোরা এলাকায় জাতীয় মহাসড়ক-৭১৫-এ রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাতিখুলি চা-বাগানের কাছে বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।বার্তা সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে স...