ভারতের আসামে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির পাঁচটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লাখ ২৪ হাজারের বেশি মানুষ। শিবসাগর, চরাইদেও ও যোরহাট জেলার মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় বাস্তুচ্যুত হাজারো মানুষ এখনো শতাধিক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।শুধু ২১ জুলাই ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই বন্যার পানিতে ভেসে গিয়ে বা ডুবে মারা গেছেন। এ ছাড়া ভূমিধস ও ঘরবাড়ি ধসে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ওই সময়ে নাগা...